প্রতিনিধি ॥
চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের আলম গাজী মাষ্টার বাড়িতে প্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী তাহমিনা বেগমকে তার শিশু সন্তান ও বৃদ্ধা শাশুড়ি সহ জোড় পূর্বক ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয় এক দল সন্ত্রাসী প্রকৃতির লোক। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রবাসির স্ত্রী তাহমিনা বেগম।
অভিযোগকারী তাহমিনা বেগম জানায়, তারা স্বামী দির্ঘদিন কর্মের জন্য প্রবাসে রয়েছে। তারা স্বামীর খরিদকৃত জায়গায় বসতঘরে সে তার তিন সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি একই বাড়ির মৃত হাকিম গাজীর পুত্র রফিক গাজী, তারই পুত্র সুরুজ গাজী, ইউনুস গাজীর পুত্র শামীম গাজী, খালেক গাজীর পুত্র ফারুক গাজী, স্বপন গাজীর পুত্র টিটু, সেকান্তর গাজীর পুত্র মালেক গাজী সহ একদল সন্ত্রাস প্রকৃতির লোক বুধবার দুপুরে আমার ঘরে ঢুকে ঘরের সকল আসবাবপত্র বাহিরে ফেলে দেয়। এসময় ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা। আমরা এতে বাঁধা সৃষ্টি করলে তারা আমাকে, আমার বৃদ্ধা শাশুড়ি ও আমার শিশু সন্তারদেরকে ধাক্কা দিয়ে জোড়পূর্বক ঘর থেকে বের করে তাল লাগিয়ে দেয়। এ ধরনে বর্বর ঘটনা আমি আমার জীবদ্দশায় পূর্বে কখনো দেখিনি। তাদের দাবী আমার স্বামী যাদের কাছ থেকে জমি ক্রয় করেছে তারাও নাকি এই দাগে কিছু অংশ জমি ক্রয় করে। সে সুবাধে তারাও এখানে জমি পায়। কিন্তু আমার স্বামী ২০০৬ সালে এ জমি খরিদ করে। আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। তারা অদ্য পর্যন্ত এ নিয়ে কখনো কাহারো কাছে অভিযোগ করেনি। হঠাৎ করে সম্প্র্রতি আমাদের সাথে খারাপ আচরণ করে আসছে এখান থেকে চলে যাওয়ার জন্য।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুল মালেকের সাথে আলাপকালে তনি জানান, আমি এ ঘটনাটি শুনেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা এটি ঠিক করেনি, তা সম্পূর্ণ অন্যায়। যদিও তারা এ জায়গায় কিছু অংশ পেয়ে থাকে তাহলে এ পরিবারটিকে ঘর থেকে বের করে তালা লাগিয়ে দিয়ে আইন নিজেদের হাতে তুলে নিতে পারেনি।
এ বিষয়ে ভোক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সু-বিচার দাবী করেছে। যাতে সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে স্বামির ভিটাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে।
শিরোনাম:
শনিবার , ২৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
