আবু সাঈদ,কচুয়াঃ কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেছেন-কচুয়ায় উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তাঁর জন্ম না হলেও সাচার বজরীখোলা থেকে পিপলকরা পর্যন্ত এত উন্নয়ন হতো না। বাংলাদেশ আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় থাকে, ততদিন দেশে সু-শৃঙ্খল ভাবে মানুষের কল্যানে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। বুধবার কচুয়া উপজেলা রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নব-নির্বাচিত আহবায়ক কমিটির আলোচনা ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন-ছাত্রলীগ সুসংগঠিত থাকলে আওয়ামীলীগ এগিয়ে যাবে। কলেজ মিলনায়তনে এ আলোচনা সভায় নবগঠিত আহবায়ক শুভজিৎ দাসের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জসিম উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাবেক সভাপতি আহসান হাবীব প্রাঞ্জল, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক শাহজালাল প্রধান ও সালাউদ্দীন ভুইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মাহাবুবে রাব্বানি মানিক, ছাত্রলীগ সাধারন সম্পাদক হাবীব মজুমদার জয়, ছাত্রলীগ নেতা সোহাগ উদ্দীন, যুবলীগ নেতা জহির মোল্লা, গোহট দক্ষিন ইউপি ছাত্রলীগ সাধারন সম্পাদক আতাউল করিম রতন ও নবগঠিত কলেজ শাখা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক রিজভী প্রমুখ।
শিরোনাম:
আরও সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে... বিস্তারিত
কচুয়ায় ভাই- ভাতিজার চাচা খুন ॥ আটক ৩
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল... বিস্তারিত
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ আটক-২
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল... বিস্তারিত
কচুয়ার যুবক করিমের লাশ ঢাকা থেকে উদ্ধার
কচুয়া উপজেলার বাগমারা গ্রামের যুবক আব্দুল করিম (১৮) এর রহস্যজনক লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

