প্রতিনিধি :
দেশের সব কয়টি পৌর সভার চাইতে চাঁদপুর পৌরসভা অনেক পুরাতন একটি পৌরসভা। ১৮৯৬ সালে এ পৌর সভা স্থাপিত হয়েছে। পৌর সভার বয়স চলছে ১’শ ১৯ বছর। এত পুরাতণ ও শত বছর পার হয়ে যাওয়া পৌর সভার বা পৌর এলাকার যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা তা’ কাঙ্খিত ভাবে হয়নি বলে পৌর বাসির অভিমত। পৌর সভার বিগত দিনের পৌর চেয়ারম্যান বা পৌর মেয়র যত উন্নয়ন করেছে, তার চাইতে বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ তুলনা মূলকভাবে ভাল উন্নয়ন করেছেন। তারপরেও এ পৌর সভার সমস্যা থেকে গেছে প্রচুর। পৌর এলকায় বিগত দিনে খোলা ড্রেন ছিল। তখন তা তাৎক্ষণিক পরিস্কার করে পানি নিস্কাশন করা যেত। বর্তমানে আন্ডার গ্রাউন্ড ড্রেন অপরিকল্পিত ভাবে প্রয়োজনের তুলনায় অত্যান্ত চিকন করে স্থাপন করায় ভারি ভর্ষন বা মুষলধারে বৃষ্টিপাত হলে ড্রেনগুলো ভর্তি হয়ে জলাবদ্ধতা বা কৃত্তিম বন্যার সৃষ্টি হয়। এতে পৌরবাসী চরম ও সীমাহীন দুর্ভোগে পড়ে কষ্ট শিকার করতে হয়।
চাঁদপুর পৌরসভা পূর্বে ৯ কিলোমিটার এলাকা নিয়ে ছিল। বর্তমানে ১ লক্ষ ২৭ হাজার ৫’শ ২২ জনের বসবাস। চাঁদপুরকে সিটি কর্পোরেশন করার লক্ষ্য নিয়ে বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ পূর্বের ৯ কিলোমিটার এলাকার সাথে বর্তমানে ১৩ কিলোমিটার বর্ধিত করে পৌর এলাকার আয়তন বাড়িয়েছেন। যার ফলে ১৫টি ওয়ার্ডে পূর্বের যে ভোটার ছিলো তা এখন বৃদ্ধি পেয়েছে। ১৫টি ওয়ার্ডে রয়েছে ৫ জন মহিলা কাউন্সিলর। মহিলা কাউন্সিলররা ৩টি ওয়ার্ড নিয়ে নির্বাচিত হলেও তাদের সে পরিমাণ দায়িত্ব দেওয়া হয় না। যার ফলে তারা তাদের পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারে না। শহরের বড় একটি অংশ রয়েছে রেলওয়ে সম্পত্তির উপর। যার ফলে পৌর এলাকা হিসেবে রেলওয়ে এলাকা গণ্য হলেও এ রেল এলাকায় শত-শত মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা পানি-গ্যাস ও রাস্তা ঘাটের প্রয়োজনের তুলনায় পৌরসভা থেকে বঞ্চিত রয়েছে। চাঁদপুর পৌর এলাকার প্রতিটি বৈদ্যুতিক পিলারে সোডিয়াম লাইট স্থাপন করার টেন্ডার হলেও ঠিকাদার কোন সোডিয়াম লাইট স্থাপন করতে দেখা যায়না। যার ফলে পৌর এলাকার অনেক স্থানে ভূতুরে পরিবেশ থাকে সন্ধ্যার পর। প্রতিটি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা রয়েছে নাজুক। সামান্য বৃষ্টি হলে ড্রেনগুলো ময়লা-আবর্জনার কারণে পানি আটকে পড়ে কৃত্তিম বন্যার সৃষ্টি হয়ে জলাবদ্ধতা বিরাজ করতে থাকে। শহরের ঐতিহ্যবাহী পালবাজারে সামান্য বৃষ্টি হলে বৃষ্টির পানি আটকিয়ে হাটু পানি পর্যন্ত হয়ে যায়। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় মানুষজন তাদের টয়লেটের সংযোগ পৌর ড্রেনের ভিতর দেওয়ায় বৃষ্টির পানি আটকিয়ে কাঁচা ময়লা (পায়খানা) বৃষ্টির পানিতে ভাসতে থাকে। শহরের পানি নেমে নদীতে যাওয়ার একমাত্র এসবি খালটির বিভিন্ন স্থানে ফাইলিং দিয়ে ভরাট করায় বৃষ্টির পানির গতি বাধাগ্রস্থ হচ্ছে। পৌরবাসীর পৌর মেয়রের কাছে জিজ্ঞাসা এ খালটি কেন প্রভাবশালীরা দখল করল? এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে হাজার হাজার পৌরবাসীর কল্যাণে ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। পৌর কর্তৃপক্ষ ছোট শহরের অতিরিক্ত রিক্সা সিএনজি চালিত স্কুটার ও নসিমনের প্রভাব/দাফটে শহরবাসী চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই ২/৪টি দূর্ঘটনা ঘটে থাকে ছোট ও বড়। শহরের প্রধান প্রধান স্থানে পাবলিক টয়লেট না থাকায় পথচারীরা বিপাকে পড়ছে প্রতিনিয়ত। পৌরসভার যেখানে সেখানে রাস্তার উপর ময়লা-আবর্জনা জমে দূর্গন্ধে শহরবাসী অতিষ্ট হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলে শহরের রাস্তাঘাট হয়ে পড়ে কাদামাটিতে একাকার। চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ছোট ছোট শিশুরা এই কাঁদা মিশ্রিত পানি মাড়িয়ে বিদ্যালয় যেতে বিড়ম্বনার শিকার হয়।
পৌরসভার সরবরাহকৃত পানি দূরগন্ধ যুক্ত হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পরেছে। এ স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী জানান, পৌরসভার পানি পান করা যাচ্ছে না। এমনকি দূরগন্ধ যুক্ত হওয়ায় গোসল পর্যন্ত করা যায় না। যার ফলে তিনি অভিযোগ করার জন্য পৌর এলাকায় এসেছেন।
পৌরসভার সমস্যা নিয়ে পৌর নির্বাহী প্রকৌশলী আবু হাসান মোঃ শামছুদ্দোহা বলেন, আমরা নদী থেকে সরাসরি পানি উঠিয়ে সরবরাহ করি। এছাড়া সে পানি সম্পূর্ণ বিশুদ্ধ করে পরিস্কার ও গন্ধ মুক্ত করে সরবরাহ করি। তা গন্ধ হওয়ার কোন অবকাশ নেই। গ্রাহক পর্যায়ে বিভিন্ন সমস্যা হতে পারে। এজন্য পৌরসভা দায়ি নয়। গ্রাহকের পাইপ সমস্যার কারণে এসমস্যা হচ্ছে।
এ ব্যাপারে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করে পৌরসভার সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি স্বাক্ষাৎকার বা বক্তব্য দেইনা।

