মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥কচুয়ায় গণহত্যা দিবস পালিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার রঘুনাথপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, হাজিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মুজিবুর রহমান মজুমদার, কচুয়া উপজেলা ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন প্রমূখ।
