মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥ ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবীতে বেসরকারি সংগঠন যুদ্ধদলিল চাঁদপুরের কচুয়া উপজেলায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল গণহত্যার ঘটনা সম্বলিত বই বিতরণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ও ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবীতে আলোচনাসভা ।
গতকাল রবিবার সকালে যুদ্ধদলিলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
যুদ্ধদলিলের চাঁদপুর কো-অর্ডিনেটর মোশারফ হোসাইন সজীবের সভাপতিত্বে ও সাবেক কো-অর্ডিনেটর আবু সায়েম মৃধার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন,লাইটার ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য মোঃ মেহেদী হাসান প্রমূখ।
পৌরসভার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ সম্বলিত বই তিরণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কচুয়ায় মাসব্যাপী যুদ্ধদলিলের বিশেষ কর্মকান্ডের সমাপ্তি ঘোষণা করা হয়।
