
মিজান লিটন
কচুয়ায় নাজমা আক্তার (২৫) নামের দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সফিবাদ গ্রামে আত্মহত্যার এ ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম ওই গ্রামের হত দরিদ্র জুলহাস মিয়ার স্ত্রী।
জানা গেছে, উপজেলার সফিবাদ গ্রামের অধিবাসী জুলহাস মিয়ার স্ত্রী নাজমা বেগম শুক্রবার সকালে বিষপান করে আত্মহত্যা করে। তবে কি কারণে নাজমা বেগম বিষপান করেছে এ ব্যাপারে তার স্বামী জুলহাস মিয়া কিছুই বলতে পারেননি।
