কচুয়া প্রতিনিধি।।
কচুয়ায় ভিক্ষুক পূর্নবাসন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়ন প্রাঙ্গনে ভিক্ষুকদেরকে সাবলম্বী করার লক্ষ্যে নগদ অর্থ ও অটোরিক্সা প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য রুহুল আমিন চৌধুরী,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির মাষ্টার, সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক প্রাণধন দেব, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
