কচুয়া প্রতিনিধি ===
কচুয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোবারক হোসেন (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিকে কচুয়া থানার এএসআই মোঃ নাছির উদ্দিন উপজেলার লইয়ামেহের পাঁচধারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা নিয়ে আসে এবং পরদিন সোমবার সকালে তাকে চাঁদপুরের জেল হাজতে প্রেরণ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের লইয়ামেহের পাঁচধারা গ্রামের অধিবাসী মালু মিয়ার পুত্র মোবারক হোসেন ২০০২ সালে ভারতীয় ফেন্সিডিল বহনের অভিযোগে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। যার জিআর মামলা নং- ২২২/২০০২। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত যাচাই বাচাই শেষে অভিযুক্ত মোবারক হোসেনকে ২০১২ সালে ৭বছর সাজা, স্বশ্রম কারাদণ্ড প্রদান, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২মাসের সাজা দেন। পরে সে জামিনে বেড়িয়ে এসে ভারতসহ বিভিন্ন স্থানে পলাতক থাকায় আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে ।
কচুয়া থানার এএসআই নাছির উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত আসামী মোবারক হোসেন ভারতসহ দেশের বিভিন্ন স্থানে সে পলাতক ছিলো। রোববার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার গ্রামের বাড়ি কচুয়ার লইয়ামেহের পাঁচধারা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

