শওকত আলী, চাঁদপুরের কচুয়ায় সম্পত্তিগত বিরোধে ছেলে হাতে ও পরিবারের অন্যদের সহায়তায় বাবা আব্দুস সাত্তার (৬৫) গলায় গামছা পেচাঁনো অবস্থায় খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কচুয়া থানার পুলিশ পুত্র স্বপন (৩০), দুই পুত্রবধু রেহানা (৩২), লিজা (২৫) ও শাশুড়ি মানছুরা বেগম(৫০)কে আটক করেছে বলে,কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহাবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই আব্দুল মান্নান।
প্রত্যাক্ষদর্শী এলাকাবাসী জানান, বুধবার বিকেলে কচুয়া উপজেলার ৯নম্বর কড়ইয়া ইউনিয়নের পালগিরি পাটওয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে স্বপনসহ তাদের পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দুপুরে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিকেলে এ ঘটনার জের ধরে পরিবারের সকলে এক জোট হয়ে এক পর্যায়ে বৃদ্ধ বাবা আব্দুস সাত্তারের ছেলে স্বপন, স্বপনের স্ত্রী লিজা বেগম, আরেক প্রতিবন্ধি ছেলে বাবুলের স্ত্রী রেহানা বেগম ও শাশুড়ি মানছুরা বেগম সাত্তারের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে তাৎক্ষনিক উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বুধবার সন্ধ্যার পূর্বে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ব বাবা আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করে।
সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে স্বপন জানায়, গতকাল বুধবার সে বাড়ীর পাশে পুকুরে মাছ ধরছিল। দুপুরে ঘরে ফিরে তার বাবার লাশ প্রায় মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজনরা ছুটে আসলে স্থানীয়দের সহযোগিতায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যায়।
কচুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহতের ভাই আব্দুল মান্নান কচুয়া থানায় হত্যা মামলা দায়েরের করেছে। কিভাবে আব্দুস সাত্তারের মৃত্যু হয়েছে তার রহস্যাবৃত। তিনি আরো জানান, আব্দুস সাত্তারের দুই পুত্র স্বপন ও বাবুলের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে আব্দুস সাত্তার হত্যা হলো কিনা এ নিয়ে পুলিশের ব্যাপক তদন্ত কার্যক্রম চলছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহাবুবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েই ঘটনার সাথে জড়িতদের আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। তবে সম্পত্তিগত বিরোধ রয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
