স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণের গুরুত্ব ও তাৎপর্যের উপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭মার্চ বুধবার সকাল ১১টায় জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন ঐতিহাসিক তাৎপর্যের কারনেই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ইউনেষ্কোর স্বীকৃতি পেয়েছে। আজকের এই দিনটি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ন। যদি বঙ্গবন্ধু জন্ম না হত তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।
তিনি আরও বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন হচ্ছে বাঙ্গালী জাতির মুক্তির সনদ। শেখ মুজিবুর রহমান হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। নতুন প্রজন্ম ও ছাত্র-ছাত্রীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষন সম্পর্কে জানাতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজ এর প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক হাবিবুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহ: শিক্ষক ফাহিমা জাহান, সহকারি শিক্ষক মো: মামুনরি রশিদ, খন্ডকালীন সহকারি শিক্ষক মো: মসিউর রহমান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: মামুন আল হাসান, যুবলীগ নেতা মো: আবুল কাশেম ক্বারী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার, বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষর্থিী মো: হারুন অর রশিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, ২৯নং উত্তর শাহতলী সপ্রাবি এর প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: নুরুল বাতেন, প্রভাষক ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, মো: মাহবুবুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও. শহীদুল ইসলাম, মো: লুৎফুর রহমান, সহ শিক্ষিকা হালিমা আক্তার, বিপুল চন্দ্র নন্দী, মো: মামুন হোসেন, সহকারি লইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল, কলেজের সহ: লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহ: মো: মেহেদী হাসান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সপ্তম শ্রেনীর শিক্ষার্থী মো: ইয়াছিন খান। জাতীয় সংগীত সমবেত কন্ঠে পরিবেশন করে কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সুর্বনা দত্ত ও তার দল।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি মো: হারুন-অর রশিদ। সমাপনী বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
