কচুয়ায় গতকাল শনিবার দুপুরে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলা আওয়ামী লীগের স্থায়ী ভবনের নির্মাণ কাজ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পরিদর্শন করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমূল আলম স্বপন, যুগ্ম আহবায়ক শাহজালাল প্রধান, কামাল হোসেন অন্তর, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবীব মজুমদার জয়ও সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লব, প্রমুখ।
তিনি একই দিনে উপজেলার কাদলা ইউনিয়নের মহদ্দিরবাগ গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং গোলবাহার গ্রামে গ্রামবাসীর সাথে ইফতার মাহফিলে যোগদান করেন।
শিরোনাম:
বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

