
শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুরে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জাল টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরেছে। শহরে মিশন রোডে ফল কিনতে গিয়ে জাল টাকা সহ বিট্রিশ টোবাকো কোম্পানির কর্মচারী অভি (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দিলে থানার এস.আই জাকির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল রোববার আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়। জানা যায়, বিট্রিশ টোবাকো কোম্পানির এরিয়ার ম্যানেজার জহির সহ কয়েকটি সঙ্গবদ্ধ চক্র জাল টাকা চাঁদপুরে পাচার করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার জহির এক হাজার টাকার একটি জাল নোট অভিকে দিয়ে মিশন রোড বঙ্গবন্ধু সড়কের মাথায় ফলের দোকান থেকে আম কিনার জন্য পাঠায়। দোকানদার নাঈম জাল টাকাটি রেখে তাকে আম দিলে সে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। ১ হাজার টাকা জাল টাকা দোকানি পাশের দোকন থেকে ভাঙ্গতি আনতে গেলে এটি জাল বলে সন্তাক্ত হয়। একই কায়দায় অভি শনিবার রাতে ৫০০শ জাল টাকা নিয়ে ফলের দোকানে আসে। এসময় দোকানদার নাঈম তাকে জাল টাকা সহ তাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মডেল থানার এস.আই জাকির ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃত অভি জানায় বিট্রিশ টোবাকো কোম্পানি এরিয়া ম্যানেজার জাকির জাল টাকা দিয়ে আম আনতে পাঠায়। জাকির বেশ কয়েকবার এইবাবে জাল টাকা দিয়ে দোকান থেকে ভাংতী এনেছে। ঘটনার পরপর খবর পেয়ে এরিয়াম্যানেজার অফিস থেকে পালিয়ে যায়। পুলিশসূত্রে জানা যায়, দেড় হাজার টাকার জাল নোট সহ পালপাড়া দীপকের ছেলে অভিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জাল টাকা চক্রের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শিরোনাম:
বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
