
কচুয়া প্রতিনিধি ॥
নবাগত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের প্রতিচ্ছবি। উন্নত সমাজ গড়ে উঠতে সাংবাদিকদের বস্তু নিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। সমাজের অনাচার-অবিচারসহ নানাবিদ বিরাজমান সমস্যা সাংবাদিকদের লেখনির মাধ্যমে কেবল যে প্রস্ফুটিত হয়ে উঠে তা নয়-এসব নির্মূল করতে দিক নির্দেশনা ও থাকে। তাই সমাজ জীবনে সাংবাদিকরা যে অনন্য ভূমিকা পালন করে থাকে তা অনস্বীকার্য। বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে কচুয়ার সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে এবং কচুয়ার উন্নয়ন মূলক কর্মকান্ডকে এগিয়ে নিতে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আন্তরিকতার পরিচয় দিবে বলে দৃঢ় ভাবে বিশ্বাস করছি।
তিনি রবিবার তাঁর কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি প্রিয়তোষ পোদ্দার, সহ-সভাপতি সফিকুল ইসলাম মোল্লা ও মনির মুন্সি, যুগ্ম সম্পাদক মানিক ভৌমিক, সহ যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ নান্নু, দপ্তর সম্পাদক মহীউদ্দিন, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, অর্থ সম্পাদক আফাজ উদ্দিন মানিক, নির্বাহী সদস্য মানিক সরকার, সন্তোষ চন্দ্র সেন, আমির হোসেন ও বিল্লাল মাসুম প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
