
চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মানবিক ডাক্তার খ্যাত বেলভিউ (প্রাঃ) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. হারুনুর রশিদ সাগর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার ১নং বালিথুবা (পঃ) ইউনিয়নের মদনের গাঁও গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্প, টেলি-মেডিসিন সেবা এবং ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা অব্যাহত রেখে মানবিক ডাক্তার হিসেবে উপাধিপান ডা. হারুনুর রশিদ সাগর। জেলাবাসীর মন জয় করে আজ নিজেই তিনি করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
করোনার উপসর্গ থাকায় গত ২৩ জুন স্যাম্পল জমা দিয়ে হোম-আইসোলেশনে চলে যান ডা. হারুনুর রশিদ সাগর। তবে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসা নেওয়ায় কিছুটা সুস্থ আছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি এবং বেলভিউ হাসপাতালের পরিচালক আব্দুস সালাম আজাদ জুয়েল।
প্রসঙ্গত, ডাঃ হারুনুর রশিদ সাগর আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি চাঁদপুর বিএমএর সাবেক সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভিপি।
