
চাঁদপুর : চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বলেছেন, করোনার প্রথমে যে প্রাদুর্ভাব ছিলো, তখন থেকে পুলিশের বিশেষ ভূমিকা ছিলো। করোনা সম্পর্কে সচেতনতা এবং জনসাধারণকে যেখানে যেভাবে সহযোগিতা করা দরকার ছিলো, তাই করা হয়েছে। এমনকি করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন ও কাফনের ব্যবস্থায় কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় এখন যেই দ্বিতীয় প্রাদুর্ভাব শুরু হয়েছে, এখন আমরা চাচ্ছি পুলিশ সেই আগের মতই ভূমিকা রাখবে।
রোববার (২১ মার্চ) বিকেলে শহরের কোর্ট স্টেশন পুলিশ বক্সের সম্মুখে (কোবিড-১৯) দ্বিতীয় দাফ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আয়োজনে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশের এই পক্রিয়ার সাথে সম্পৃক্ত হবেন। নিজেরা সচেতন হবেন, অন্যদেরকেও সচেতন করবেন। সকলেই মাস্ক পরবেন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখবেন। নিজে সুস্থ থাকিব, পরিবারকে সুস্থ রাখি এবং চাঁদপুরকে করোনামুক্ত রাখি।
বক্তব্য শেষে পুলিশ সুপার উপস্থিত জনসাধারণকে মাস্ক পরিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জামাল হোসেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো. আসাদুজ্জামান, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মুহাম্মদ মনির আহম্মেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৪ এর সভাপতি কাজী হুমায়ুন কবির প্রমূখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
