
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলার দাসাদিতে নদীর পাড়ে মাছের আড়ৎ উচ্ছেদ ও একটি মুদি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমান টিম। বুধবার দুপুরে সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়নের দাসদি এলাকায় সদর এসিল্যান্ট অভিষেক দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত করীম, ৩নং কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রণি পাটওয়ারী সহ সঙ্গিয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। জানাযায়, কিছু অসাধূ জেলে ও আড়ৎদাররা রাতের আধারে গোপনে নদীতে নেমে জাটকা মাছ আহরণ করে। তারা নদীর তীড়বর্তি এসব নিরিবিলী এলাকাকে বেঁছে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের টিম ঘটনাস্থলে পৌঁছে নদীর পাড়ের মাছের আড়ৎগুলো উচ্ছেদ করে। এ সময় স্থানীয় নূর মোহাম্মদ তালুকদারের ছেলে ইউসুফ তালুকদারের মুদি দোকানে রেখে জাটকা মাছ বিক্রিতে সহযোগীতা করা হতো বলে তার মুুদি দোকান সিলগালা করে দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে ইউসুফ তালুকদার ভ্রাম্যমান টিমের সামনে না এসে নিজেকে আড়াল করে রাখে বলে জানাযায়। সদর এসিল্যান্ট অভিষেক দাস জানান মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে ফিরার পথে জাটকা বহনের দায়ে ৪ জনকে ৪ হাজার টাকা জড়িমানা করা হয়।
