প্রতিনিধি ঃ
শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে সকল পদক্ষেপ গ্রহন করা হবে। এ বিদ্যালয়ের ভবন সমস্যা ছাড়াও যে কোন সমস্যা সমাধান করা হবে। সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়ার প্রতি গুরুত্ব দিয়ে ভালো ফলাফল আশা করছি। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী খেলাধুলায় মনোনিবেশ করবে। যাতে করে কোমলমতি শিক্ষার্থী বিপথগামী হতে না পারে। লেখাপড়ার প্রতি যত বেশি আগ্রহ সৃষ্টি হবে ততই এলাকা উন্নত হবে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও স্কুলগামী করতে শিক্ষক, অভিভাবকদের সজাগ দৃষ্টি থাকতে হবে। সোমবার বিকেলে পৌর শহরের ১নং ওয়ার্ডের কাজির কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আ.ন.ম ইফতে খায়রুল হক’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম (চ.দা), সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ সাহাবুদ্দিন পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, পৌর কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা।
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু’র পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আলহাজ্ব আনোয়ার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ নূর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, দপ্তর সম্পাদক সফিউল আযম স্বপন, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক অধ্যক্ষ মোশারফ হোসেন, সাবেক সম্পাদক মোঃ আবদুল মোতালেব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রব, সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সদস্য স্বপন কর্মকার মিঠুন, উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ কামরুজ্জামান সেন্টু, সহ সভাপতি মোঃ জামাল হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা কমিটির সদস্য সচিব নোমান হোসেন আখন্দ, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
