প্রতিনিধিঃ
শাহরাস্তিতে স্থানীয় সাংসদ মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপিকে বানিয়াচোঁ জে.বি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে ফুলেল শুভেচ্ছা জানান। সোমবার রাত ৮টায় শাহ্রাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ এর বাস ভবনে এ ফুলেল শুভেচ্ছা জানান। বানিয়াচোঁ জে.বি উচ্চ বিদ্যালয় নির্বাচিত পরিচালনা পষর্দের সভাপতি মোঃ জিয়াউল করিব দুলাল। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহ্রাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য-সচিব ও প্রধান শিক্ষক মোঃ আবদুল হান্নান, অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ মাহফুজুল হক তপন, মোঃ শাহাজাহান, আহম্মদ উল্লাহ, শিক্ষক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, মোঃ বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
