
শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর শহরের কুলি বাগান এলাকার ওমর ফারুকের বসত ঘরে তালা ভেঙ্গে একদল দুর্ধষ চোরচক্র ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে যায়। সেই ঘটনায় এলাকাবাসী চুরি হওয়া মোবাইল সহ ২জনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। আজ বৃহস্পতিবার আটককৃত চোর নাছির (২৫) ও সোহেল (২২) কে চুরির মামলায় আদালতে প্রেরণ করে। জানা যায়, গত বুধবার রাত ৮টায় চাঁদপুর ক্লাবের আয়া নাছিমা বেগম তার বসতঘরে তালা মেরে জামতলায় তার মায়ের বাসায় টেলিভিশনে নাটক দেখতে যায়। রাত ১০টায় বাসায় এসে পিছনের দরজা ভাঙ্গ দেখে ভিতরে প্রবেশ করে চুরির ঘটনাটি উপলদ্ধি করে। চোরচক্ররা তার আলমারী ভেঙ্গে নগদ ৪০ হাজার ৭ আনা স্বর্ণ ও একটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী চুরির হওয়া মোবাইল সেট সহ নাছির ও সোহেল কে আটক করে। খবর পেয়ে মডেল থানার এস.আই নুরুল হক আটকৃতদের থানায় নিয়ে আসে। নাছিমা বেগম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করার পর ৫ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে প্রেরণ করে। আদালত তাদের জামিন না মঞ্জুর জেল হাজতে প্রেরণ করে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
