শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবু ছৈয়ালকে মডেল থানা পুলিশ আটক করার পর রাতের আধারে ব্যাপক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত অবস্থায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমানে চাঁদপুর সরকারি জেনালের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত পরিবারা জানায়, গত মঙ্গলবার রাত দেড়টায় মডেল থানার এস.আই জাহাঙ্গীর, ফিরোজ, ওমর ফারুক, এ.এস.আই নন্দন সরকার, আহসানুরজামান লাবু, গোপাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দা গ্রামে ছৈয়ালের বাড়িতে অভিযান চালিয়ে হাবু ছৈয়াল আটক করে থানায় নিয়ে আসে। রাত ৩টায় পুলিশ থানার ভিতরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে চোখে কালো বেধে অমানুষিক নিয্যাতন চালায়। শুধু মাত্র রাত কাছ থেকে অস্ত্র ও ককটেল কোথা থেকে এসেছে তার স্বীকারউক্তি নেওয়ার জন্য পুলিশ তার উপর অমানুষিক নিয্যাতন চালায়। প্রতিপক্ষদের কথামতো পুলিশ এই ঘটনাটি ঘটিয়েছে। পুলিশের অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে হাবু ছৈয়াল জড়িত না থাকায় অবশেষে বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়। গুরুত্বর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার রাতে পুলিশ লক্ষ্মীপুর গুচ্ছ গ্রাম এলাকায় একটি চাঁদপুর থ-১১০৭৩৯ সিএনজি অটো রিক্সা ধাওয়া করে দেশীয় অস্ত্র সহ চালক রাজুকে গ্রেফতার করে। তার স্বীকারউক্তি অনুযায়ী পুলিশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবু ছৈয়াল গ্রেফতার করে। বুধবার দুপুরে পুলিশ অবশেষে হাবু ছৈয়ালকে ছেড়ে দেয়। চাঁদপুর থেকে হরিণা ফেরীঘাট ইজারাদার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি টিটু গাজীর সাথে চাঁদবাজির ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবু ছৈয়াল ও ইউনিয়ন বি.এনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মুক্তার গাজীর সাথে বিরোধ চলে আসছিল। হাবু ছৈয়াল ও মুক্তার গাজীর লোকজন একত্রিত হয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি টিটু গাজী লোকজনদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

