শাহাদাত হোসেন মালয়েশিয়া থেকে:
মালয়েশিয়া কুয়ালালাপুরম আন্তর্জাতিক বিমান বন্ধরে ৬০থেকে ৭০জন এর অধিক বাংলাদেশীর মানবেতর জীবন যাপন। লিবিয়া পাঠানোর নাম করে বাংলাদেশ থেকে আসা এসব বাংলাদেশী প্রায় দীর্ঘ এক মাস ধরে কুয়ালালপুর বিমানবন্ধরে মানবেতর জীবন যাপন করছে। বিমানবন্ধর ইমিগ্রেশন সূত্রে মালয়েশিয়া বিমানবন্ধর ট্রানজিট হয়ে লিবিয়া যাওয়ার পথে এসব শ্রমিক আটকে পড়ে প্রায় দীর্ঘ একমাস। লিবিয়া যাওয়ার কোন প্রকার টিকিট না থাকায় এসব শ্রমিক কুয়ালালাপুরে আটকে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস জানান- আটকে পড়া এসব বাংলাদেশীদের সহযোগিতায় মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে প্রধান সেক্রেটারী শাহীদা সুলতানা বিমান বন্ধরে গিয়ে তাদের খোঁজ নিয়ে আসে এবং তাদের যে কোন সহযোগিতার আশ্বাস দিয়েও তাদের কাছ থেকে কোন ধরনের তথ্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেন এই কর্মকর্তা।
শিরোনাম:
মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
