
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের খাবার হোটেল দি ক্যাফে ঝিলে কলিজির সাথে বার্থরুমের ভাঙ্গা টাইলসের টুকরো পাওয়ায়, হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ পাওয়ায় হোটেল মালিক মোঃ মোহসিন আখন্দকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান ভ্রাম্যমান আদালত বসিয়ে ভুক্তা অধিকার আইন ২০০৯/৫৩ ধারা মোতাবেক এ জরিমানা করে এবং বিশেষ সর্তক করে দেন। এ ঘটনা ঘটে আজ শুক্রবার দুপুরে শহরের ইলিশ চত্বরে অবস্থিত দি ক্যাফে ঝিলে।
জানা যায়, স্থানীয় কয়েক জন সংবাদকর্মী ক্যাফে ঝিলে নাস্তা করতে যায়। এ সময় স্থানীয় একজন সংবাদকর্মী , কলিজি খাওয়ার সময় এর সাথে একটি বার্থরুমের ভাঙ্গা টাইলর্স মুখে নেয়। কলিজির সাথে টাইলর্সটি মুখের ভিতরে আটকে পড়ে। তাৎক্ষনিক সে অন্য সংবাদকর্মীদের উপস্থিতে প্রশাসককে ঘটনাটি জানায়। জেলা প্রশাসকের নিদের্শে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান, চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পান এবং হোটেলের ভিতরে তল্লাশী চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ পাওয়ায় এ ব্যাবস্থা গ্রহন করেন ও শেষ বারের মত সর্তক করে দেন। এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশ করবে না কারার জন্য দি ক্যাফে ঝিলের হোটেল মালিক ঐ সংবাদকর্মীদের টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করে।
উল্লেখ্য গত জুলাই মাসে এই হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো।
শিরোনাম:
শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
