চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর জেলার শাহারাস্তি উপজোলায় বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক ও সাবেব এমপিএমএ মতিন গ্রুপ একই স্থানে একই সময় সভা আহবান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকায় জেলার শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজার ও তার আশপাশের ২০০ মিটারের মধ্যে আজ শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকালে এ বিষয়ে মাইকিং করে ঘোষণা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ জানান, বিএনপির দুই গ্র“পের মধ্যে দ্বন্ধ থাকায় ঠাকুরবাজারে সাধারন সভা ও বর্ধিত সভায় বিএনপি কর্মীদের মধ্যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে, ও জানমালের ক্ষয় ক্ষতির আশংকায় এ আদেশ জারি করা হয়।
বিএনপি নেতা-কর্মীরা জানান, উপজেলা বিএনপির একাংশের আহবায়ক কমিটির ১ম সাধারণ সভা ঠাকুরবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অপর গ্রুপ সেখানে বর্ধিত সভার আহবান করে।
উল্লেখ্য, ইতোমধ্যে শাহরাস্তি উপজেলার বিএনপিতে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিএনপির দুই গ্র“পের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া ঈদের দুই দিন পর বিএনপির দুই গ্র“পের কোন্দল থাকায় জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

