
অভিজিত রায় ॥
গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদেরকে সকলকে শিক্ষাকে প্রাধান্য দিয়ে জীবনের লক্ষ্য স্থীর করতে হবে। শিক্ষা ছাড়া জীবনের কিছু অর্জন করা সম্ভব নয়। চাঁদপুরে জেলায় গণি আর্দশ বিদ্যালয়টি শত বছরের পা দিতে যাচ্ছে। বিদ্যালয়ের লেখাপড়ার মাননোয়ন্ননে আমি ব্যাক্তিগতভাবে আপনাদের সহযোগিতা করতে চাই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পড়াশুনার সাথে সাথে ক্রীড়া চর্চা করবে। কারন ক্রীড়া মানুষকে সুস্থ দেহ গঠনে ও প্রতিযোগীরুপে গড়ে তুলতে সহায়তা করে। তেমাকে সব সময় সুস্থ ও সুঠাম থাকতে হলে ক্রীড়ার বিকল্প নেই।
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন। সিনিয়র শিক্ষক ইসমাইল প্রধানিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস আরা বেগম, রতœা রানী সরকার, সুলতানা আক্তার, ওবায়েদুর রহমান সরকার, মনি রানী পাল, নিশিতা রনী চৌধুরী, নুরুল আমিন ভূঁইয়া, সুলতানা আক্তার, আব্দুর রশিদ খান, জয়নাল আবেদীন, তাজুল ইসলাম, রোকেয়া আক্তার, সঞ্জয় দাস, দীপা সরকার, সাইফুল ইসলাম, মুহাম্মদ রুহুল আমিন, কার্তিক হেলা, কাজী ইসমাইল প্রমূখ। ক্রীড়া পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষকনাজির আহমেদ।
ক্রীড়া প্রতিযোগীতায় ছাত্ররা ১শ’ মিটার দৌড়, ৮র মিটার বিস্কুট দৌড়, মোরড় লড়াই, স্মৃতি পরীক্ষা, অংক দৌড়, বস্তা দৌড়, গোলক নিক্ষেপ, ধীর গতীতে সাইকেল চালনা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, সংগীতের তালে তালে চেয়ারে উপবেশন খেলায় অংশ নেয়।
