স্টাফ রিপোর্টার: ॥
আঞ্জুমানে খাদেমুল ইনসানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড পৌর কবরস্থান এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন আঞ্জুমানে খাদেমুল ইনসান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় তিনি বক্তব্যে বলেন, আমার এ সংগঠন থেকে প্রতিবছর সেলাই মেশিন, হুইল চেয়ার, শীত বস্ত্রসহ বিভিন্ন সেবামূলক সামগ্রী প্রদান করে থাকি। অসহায় মানুষদের একটু সেবা ও পাশে দাড়ানোর লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খাদেমুল ইনসানের কোষাধ্যক্ষ আব্দুর রশিদ খান, শাহ আলম মিয়া ও শাহীর হোসেন পাটওয়ারী।
