পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চাঁদপুরে ছিনতাইকারী চক্ররা বেপোরোয়া হয়ে উঠেছে। বাস, ট্রেন ও লঞ্চ যাত্রীদের রাত্রের আধাঁরে অলি গলিতে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তেমনি রোববার নারায়নগঞ্জের মেহেদী হাসান লিমন, হাবিব ও রায়হান ষ্টেডিয়াম রোড তাদের আত্মীয় বাসায় বেড়াতে আসে। রাত দেড় টায় যাওয়ার পথে হকার্স মার্কেট সংলগ্ন চৌধুরী পাড়া থেকে ৫ জন ছিনতাইকারী এসে তাদেরকে ভিতরে নিয়ে যায়। পরে তাদের গলায় অস্ত্র টেকিয়ে ৩টি মোবাইল টাকা পয়সা লুট করে নিয়ে মহিলা কলেজ রোডে এনে ছেড়ে দেয়। ছিনতাইকারীরা হাসান আলী স্কুলের পিছন দিয়ে ঢুকে ওয়াল পেরিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ওই ৩ যুবক কালী বাড়ি শপথ চত্তর এলাকায় এসে টহলরত অবস্থায় চাঁদপুর মডেল থানার এসআই আলমগীর হোসেনকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, ছিনতাইকারী চক্রটিকে আটক করতে অভিযান চালায়। পরে পুলিশ ওই যুবকদের কৌশল শিখিয়ে দিয়ে ছিনতাইকারীদের পর দিন দেখে চিহ্নিত করে জানানো জন্য বলে। বিকেল ৫ টায় নতুনবাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুড়ি খবর পেয়ে হাসান আলী স্কুল মাঠ এলাকায় থেকে আদালতপাড়া রশিদের ছেলে শরীফ (২০) কে আটক করে। আটকৃত শরীফ জানায়, হাসান আলী স্কুল চিশতীয় জামে মসজিদের পার্শ্বে একুশে পুষ্পালয় দোকানে দীর্ঘদিন যাবত চাকরী করে। এই ছিনতাইয়ের ঘটনায় তার বন্ধুবান্ধরা জড়িত রয়েছে বলে সে জানায়। এদিকে ছিনতাইকারী শরীফকে জন্য কয়েকজন দালাল চক্র থানা পুলিশকে ম্যানেজ করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। প্রতিদিন গভীর রাতে যুবকরা ইয়াবায় আসক্ত হয়ে মাদকের টাকা জোগাতে হাসান আলী স্কুল মাঠ, মহিলা কলেজ রোড, শহিদ মিনার সংলগ্ন এলাকা ও চৌধুরী পাড়ার গলিতে থেকে এই সকল ছিনতাই কাজ করে। ছিনতাইকারী চক্ররা সিএনজি স্কুটার চালকদের সাথে সক্ষতা রেখে চাঁদপুরে লঞ্চ ও ট্রেন যাত্রীদের কাছ থেকে ছিনতাইকারী সবস্ব লুট করে নিচ্ছে। কালী বাড়ি কোর্ট ষ্টেশন ও বড় স্টেশন এলাকায় মেঘনা এক্সপ্রেস ও লোকাল ট্রেন আসার সাথে সাথেই এই সকল ছিনতাইনকারী চক্রদের আনাগোনা লক্ষ করা যায়। তার ট্রেনে ওঠে যাত্রীদের মানিব্যাগ, লাকেজ ও মহিলাদের স্বর্ণলাংকার টেনে নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে। প্রশাসন এদেরকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই ছিনতাইকারীর প্রবণতা অনেকাংশ কমে যাবে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

