চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর-ঢাকার মধ্যে চলাচলকারী এমভি তুতুল-৭ ৫শ’ যাত্রী, বোগদাদিয়া-৭ ৪শ’ যাত্রীবাহী লঞ্চ মেঘনা নদীর ল¹ীমারার চর ও চিরায়ের চর এলাকায় যাত্রী নিয়ে আটকা পড়েছে। শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ায় এসব লঞ্চ দূর্ঘটনার কবলে পড়ে। এছাড়াও চাঁদপুর-নারায়গঞ্জ এর মধ্যে চলাচলকারী এমএল মমতাজ নামে আরেক যাত্রীবাহী লঞ্চ ষাটনল এলাকায় যাত্রীদের নামিয়ে যাওয়ার সময় পিছনের অংশ পানিতে নিমজ্জিত হয়।
চাঁদপুর লঞ্চঘাটের লঞ্চ মালিক প্রতিনিধি আলী আজগর সরকার জানান, বিকাল ৩টায় এমভি তুতুল ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঝড়ের কবলে পড়ে এটি সদর উপজেলার রাজরাজেশ^র ল¹ীমারারচর নামক চরে আটক পড়ে। লঞ্চটি টেনে উদ্ধারের জন্য চাঁদপুর লঞ্চঘাট থেকে ঈগল-৩ নামক আরেকটি লঞ্চ ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।
আরেক লঞ্চ মালিক প্রতিনিধি রহুল আমিন জানান, বিকাল ৫টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে বোগাদাদিয়া-৭ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এটিও ঝড়ো হাওয়ার কারণে রাজরাজেশ^র ইউনিয়নের চিরায়েরচর নামক স্থানে গিয়ে আটকা পড়ে। রাত ৮টার দিকে ওই লঞ্চটি ঘটনাস্থল থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম জানান, নারায়গঞ্জ থেকে ছেড়ে আসা এমএল মমতাজ লঞ্চের যাত্রীদের দূর্ঘটনার আগেই ষাটনল নামক স্থানে নামিয়ে দেয়া হয়। পরে ছেড়ে আসার সময় এটির পিছনের অংশ পানিতে নিমজ্জিত হয়। চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এমএল মমতাজ উদ্ধার করার জন্য চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিআইডাব্লিউটিএর কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
চাঁদপুর নৌ-পুলিশের দায়িত্বরত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, ঘটনার পরপরই পুলিশ মেঘনা নদীর চাঁদপুর সীমানায় তৎপর ছিলো। বোগদাদিয়া-৭ উদ্ধার হওয়ার জন্য পুলিশ সহায়তা করেছে। এটি এখন ঢাকার পথে রয়েছে। আর তুতুল লঞ্চটি উদ্ধার করে আনার জন্য নৌ-পুলিশ কাজ করছেন।
