চাঁদপুর প্রতিনিধি ॥ ১ এপ্রিল চাঁদপুর শহর ও হাইমচর উপজেলায় প্রধামন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শহরের বাবুরহাট থেকে শুরু করে পুরাণ বাজার এলাকায় কমপক্ষে দেড় কোটি টাকার বিলবোর্ড, ব্যনার ও পেস্টুন সাঁটানো হয়েছে সড়কের দুই পাশে। হঠাৎ ঘুর্ণিঝড়ে এসব ব্যনার, পেস্টুন এখন ছিড়ে এবং কাঠের প্রেমগুলো ধুমড়ে মুছড়ে সড়কে পড়ে আছে।
শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় হঠাৎ ঝড়ো হাওয়ায় মাত্র ২০ মিনিটের মধ্যে এসব ক্ষয়ক্ষতি হয়। শহরের কুমিল্লা সড়ক, স্টেডিয়াম রোড, মিশন রোড ঘুরে এ ধরনের চিত্র দেখা গেছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর কার্যকরি কমিটির সদস্য ড. মো. হাসান খান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। গত প্রায় ২ সপ্তাহ পূর্ব থেকে এসব ব্যনার, পোস্টার ও বিলবোর্ড সাঁটানো হয়েছে সড়কের দুই পাশে। প্রধামন্ত্রীকে স্বাগত জানান এবং চাঁদপুরবাসী তাঁকে বরণ করবে এটিই ছিলো উদ্দেশ্য। কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারণে বিরাট ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
শহরের আর্ট সাইন কর্নারের সত্ত্বাধিকারী কামাল হোসেন জানান, চাঁদপুরের ৮ উপজেলার জাতীয় সংসদ নির্বাচনে মনোননয় প্রত্যাশীরা বেশীরভাগ ব্যনার পেস্টুন সাঁটিয়েছেন। কমপক্ষে ৩০জনের ব্যানার পেস্টুন সাঁটানো হয়েছে। একজন কমপক্ষে গড়ে ৫ লাখ টাকা খরচ করেছে এ কাজে। এর মধ্যে ঝড়ো হাওয়ায় অধিকাংশ ব্যনার পেস্টুন ছিড়ে এখন রাস্তায় পড়ে আছে।
বাংলাদেশ স্কাউটস্ এর পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মো. মসিউর জানান, হাইমচরের চরভাঙ্গা গ্রামে জাতীয় সমাজ উন্নয়ন কমডেকাস্থলেও ঝড়ো হাওয়ায় ক্ষতি হয়েছে। সেখানে স্কাউটের তাবুর তেমন ক্ষয়ক্ষতি না হলেও আশপাশের ডেকারেশন ও নেতা-কর্মীদের সাঁটানো ব্যনার পেস্টুন ছিড়ে সড়কে পড়ে আছে।
