
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর শহরের জামতলায় এলাকায় মারধরের ঘটনায় যুবক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা অভিযুক্ত মোখলেছুর রহমান ও তার ছেলে হৃদয়কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
ঘটনার দু’দিন পর ১৮ ডিসেম্বর রুবেল হাওলাদার বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে। নিহত যুবক জামতলা হাওলাদার বাড়ির খালেক হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার (২৪)। নিহতের ভাই রুবেল হাওলাদার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৬ ডিসেম্বর অভিযুক্তরা তাদের দলবল নিয়ে সাদ্দামকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা বেঘতিক দেখে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তিনি আরো জানান, পূর্বেও কয়েকবার অভিযুক্তরা সাদ্দামকে মারধর করেছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। চাঁদপুর মডেল থানার এসআই অনুপ চক্রবর্তী জানায়, ‘এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।’এদিকে সাদ্দাম হত্যার বিচারের দাবিতে স্থানীয় নারী-পুরুষরা চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রর্শন করেছে।
