
মিজান লিটন ॥
চাঁদপুর শহরের তালতলা এলাকায় কর্ণফুলী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্তৃপক্ষ ও নার্সের অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৭টায়। এ ঘটনাটি সম্পর্কে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তের জন্য সিভিল সার্জেনকে নির্দেশ দেওয়া হয়। তারই প্রেক্ষিতে সিভিল সার্জের সাইফুর রহমান গত ১৫ ডিসেম্বর ডাঃ সালেহ আহমেদকে সভাপতি করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে। বাকিরা হলেন অর্থপেডিক ডাক্তার শাহাদত হোসেন ও সিভিল সার্জেন কার্যালয়ের ডাক্তার আশ্রাফ হোসেন চৌধুরী।
সিভিল সার্জেন কার্যালয়ের নির্দেশে উক্ত কমিটির সদস্যরা শহরের কর্ণফুলী হাসপাতালে তদন্তের জন্য যান। তারা এখন পর্যন্ত সিভিল সার্জেন কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেননি। দু’ একদিনের মধ্যেই দাখিল করবেন বলে জনিয়েছেন সিভিল সার্জেন ডাঃ সাইফুর রহমান।
তিনি আরো বলেন, মূল প্রতিবেদন পেলেই আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। উক্ত ঘটনাটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর দিনেই আমি ওই প্রতিষ্ঠানে যাই এবং সেখানে গিয়ে দেখতে পাই তাদের হাসপাতলে নিয়মিত কোন ডিপ্লোমা নার্স নেই। কিন্তু কাগজে কলমে ডিপ্লোমা নার্সের নাম রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যান এবং হাসপাতালে নিয়মিত ডাক্তারের চেম্বার রয়েছে কিন্তু ডাক্তারদেরকে ওই মূহুর্তে পাওয়া যায়নি। 
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের মুন্সী বাড়ির ফারুক মুন্সির ভাগনি শিশু সুমাইয়া আক্তার (১২) গত ২২ নভেম্বর বাড়ির পাশের রাস্তায় সিএনজি স্কুটার তাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় ওইদিন শিশু সুমাইয়াকে অর্থপেডিক ডাঃ মনির হোসেনের তত্ত্বাবধানে কর্ণফুলী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সিনিয়র নার্স বৃষ্টির উপস্থিতিতে সহযোগী নার্স জুলফী তৃতীয় তলার কেবিনে গিয়ে সুমাইয়াকে একটি ইনজেকশন পুশ করে। ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মাথায় শিশু সুমাইয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে পরপারে চলে যায়। ইনজেকশনটি কয়েকবারে দেওয়ার নির্দেশনা থাকলেও নার্স তা একবারেই পুরো ইনেজেকসনটি দিয়ে দেয়।
এ হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় কয়েকদিন পরপরই মৃত্যুর ঘটনা ঘটে। যার কারনে উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে একটি তদন্ত কমিটি ঘটন করেছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
