
সম্প্রতি শেষ হল “ম্যাজিক আর্ম পিকচার্স” ব্যানারে সংঙ্গীত শিল্পী আশিকুর রহমানের মিউজিক ভিডিও “প্রেমের চাদর” এর শুটিং।
গানটিতে আশিকুর রহমানের সঙ্গে কন্ঠ মিলিয়েছেন সাবিহা সিম্মি। আশিকুর রহমান এর “সিডি চয়েস প্রকাশনার” প্রান আপ নিবেদিত “প্রেমের চাদর” এলবাম থেকে নেয়া হয়েছে গানটি।
গানের কথা লিখেছেন জলি ভৌমিক, সুর ও সংঙ্গীত করেছেন শিল্পী নিজেই।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কিশোর নীল ও আদনান আবির রানা (কিশোর_আদনান)। ভিডিও টি নির্মিত হয়েছে চাঁদপুরের বিভিন্ন মনোরম লোকেশন এ ।
মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন রাজ ও দিশা। আশিকুর রাহমান এর ইউটিউব চ্যানেল ছাড়াও গানটির ভিডিও “ম্যাজিক আর্ম পিকর্চাস” এর নিজস্ব চ্যানেলে পাওয়া যাবে
