বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা আজ রবিবার সকালে চাঁদপুরের মতলবে অবস্থিত আইসিডিডিআরবি সহ এর কয়েকটি শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন। সেখানে প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
তিনি সকালে মতলবে এসেই পৌর এলাকার দশপাড়া এলাকায় অবস্থিত একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মরত সেবিকা ও রোগীদের সঙ্গে কথা বলেন।
এর পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রস্তুতি নিলেও আইসিডিডিআরবির কর্মকর্তাদের পরামর্শে তিনি বক্তব্য না দিয়ে মতলব উত্তরের লুধুয়ায় অবস্থিত আরেকটি কেন্দ্র পরিদর্শনে চলে যান।
এর প্রতিবাদে সাংবাদিকরা রাষ্ট্রদূতের অন্যান্য কর্মসূচি বয়কট করে চাঁদপুর চলে আসে।
শিরোনাম:
রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

