
মিজানুর রহমান রানা
বাংলাদেশ প্রাথমিক শিক সমিতি ও গণস্বারতা অভিযানের যৌথ উদ্যোগে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলে প্রেসি ব্রিফিংয়ে বক্তারা বলেন, আসুন সবাই মিলে আমরা প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করি। প্রতিবন্ধীদের প্রতি সমান সুযোগ-সুবিধা প্রদান করলে তারাও তাদের কর্মমতা দেখিয়ে আমাদের কল্যাণে কাজ করবে। তারা আরো বলেন, প্রতিবন্ধীরা খুব অসহায়। তারা অধিকাংশ েেত্রই অসহায়ত্বের শিকার হচ্ছে। তাদের প্রতি আমরা সবাই মিলে সুনজর দিলে আল্লাহতায়ালাও আমাদের প্রতি সুবিচার করবেন। প্রতিবন্ধীরা আজ সমাজে বিভিন্ন েেত্র আমাদের সহযোগিতা পেয়ে নৈপূণ্য দেখাচ্ছে। তারাও যে মানুষ এবং তাদেরও যে মেধা ও বুদ্ধি আছে তা তারা বিভিন্নভাবে জানান দিচ্ছে। যদি এই সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি আমরা নজর দিতে পারি তাহলে তারা আমাদের জন্যে গৌরব বয়ে আনবে এবং তারা আমাদের সম্পদে পরিণত হবে।
রোববার বিকেলে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের শিার অধিকার কঠোরভাবে নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট অ্যাডভোকেসী এবং কৌশলগত গণপ্রচারণার মাধ্যমে ‘শিা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গ্লোবাল সপ্তাহের প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্য রাখেন গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদ্যাপন কমিটির চাঁদপুর জেলা আহ্বায়ক হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোহাম্মদ হোসেন।
প্রেস ব্রিফিংয়ে আরো বক্তব্য রাখেন প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদ্যাপন কমিটির সদস্য সচিব হাফেজ আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৭ মে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিকেল সাড়ে ৪টায় শিা ও প্রতিবন্ধিতা; সমঅধিকার, সমসুযোগ বিষয়ক আলোচনাসভা ও প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
