মিজান লিটন,
চাঁদপুরের প্রেসক্লাবের উদ্যোগে পিআইবির আয়োজনে ৪ দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে আসা ১ম দিনের প্রশিক্ষণ কোর্সে চাঁদপুরের সাংবাদিকদের উদ্দেশ্যে পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর বলেন, সিটিইউপির বিষয়ে যত বেশি ধারণা সাংবাদিকদের জানা থাকবে, তাদের আইনের বিধিগুলো সম্পর্কে তত বেশি ভাল জ্ঞানার্জন হবে । এতে তাদের রিপোর্ট করার ক্ষেত্রে অনেক কাজে আসবে। যদি আপনি সৎ না হন, তাহলে অন্যের দুর্নীতির তথ্য প্রকাশ করবেন কিভাবে? তাই অন্যের দুর্নীতি নিয়ে আঙুল তুলতে হলে আমাদেরকেও সৎ হতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) চাঁদপুরের বাছাইকৃত ২৫ জন সংবাদকর্মীদের নিয়ে পিআইবি সেমিনার কক্ষে আয়োজিত ‘পাবলিক প্রকিউরমেন্ট ইস্যুস ফর জার্নালিস্ট’ শীর্ষক প্রশিক্ষণ শেষে সমাপনী পর্বে পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর এসব কথা বলেন।
পিআইবি কর্মকর্তা জনাব আব্দুল মান্নানের উপস্থাপনায় পাবলিক প্রকিউরমেন্ট ২০০৬ আইনের বিভিন্ন দিক নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে সিটিইউপির মহপারিচালক ও ই-টেন্ডার পোর্টালের এডমিন চাঁদপুরের কৃতি সন্তান জনাব ফারুক হোসেন চাঁদপুরের সাংবাদিকদেরকে প্রশিক্ষণ প্রদান করেন।
এসময় তিনি সাংবাদিকদেরকে সরকার কতৃক জনগণের অর্থ আয় ও ব্যয় পদ্ধতি, টেন্ডার পদ্ধতি, ই-টেন্ডারের খুঁটিনাটি ও সরকারের বিভিন্ন দফতরের বেচাকেনা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন এবং এ সংক্রান্ত প্রশিক্ষনার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নিবেন এ সাংবাদিকবৃন্দ।

