
রফিকুল ইসলাম বাবু, ॥ চাঁদপুর শহরের পুরাণ বাজার পূর্ব শ্রীরামদী থেকে অপহরণের ৩দিনপুর হাবিব (৬) নামে শিশুকে পটুয়াখালী জেলার মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ আহম্মেদ অপহরণকারী ইছাহক বেপারীকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসে। উদ্ধার হওয়া শিশু হাবিব চাঁদপুর শহরের পুরাণ বাজার পূর্ব শ্রীরামদী বেপারী বাড়ীর আরিফ হোসেনের ছেলে। অপহরণকারী ইছহাক একই এলাকার ইমাম হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে শিশু হাবিবকে তার বাড়ী থেকে অপহরণ করে ইছহাক। তারপর থেকে শিশুকে খুঁজে না পেয়ে হাবিবের পিতা চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করে। অপহরণের পর ইছহাক মোবাইল ফোনে ১লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। শিশুটির পিতা প্রথম পর্যায়ে ৫হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীকে প্রেরন করে। শিশুটির পিতা আরিফ হোসেন জানান, তার মা প্রবাসী। তিনি কর্মব্যস্ততায় দিনের বেলায় বাহিরে থাকেন। অহরণকারী ইছহাকও তাদের বাড়িতে যাতায়াত ছিলো। এই সুযোগে শিশুটিকে অপহরণ করে।
উপ-পরিদর্শক (এসআই) রাশেদ আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্রেকিং করে ৩ দিনপর মির্জাপুর থেকে শিশুকে উদ্ধার করে। এই ঘটনায় ইছহাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৭/৮ ধারায় মামলা হয়েছে। তাকে আজই আদালতে প্রেরণ করা হবে।
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
