চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলায় গতকাল শনিবার মোটর সাইকেল দুর্ঘটনায় মানিক (২২), আরিফ (২০) ও গিয়াসউদ্দিন (২৫) নামে তিন আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে চালক মানিকের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই রাত ৮ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাওড়। আহত আরিফ জানান, গোয়ালভাওড় বাজারের শাহাদাত ওয়ার্কশপে তিনি এবং মানিক কাজ করেন। বাজার থেকে মোটর সাইকেল ভাড়া নিয়ে মানিক, আরিফ ও গিয়াস চাঁদপুরে আসছিলেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চাঁদপুর ব্রীজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। চলন্ত গাড়ি থেকে চালকসহ তিনজন পাকা রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মানিককে ঢাকা রেফার করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

