চাঁদপুরে আঞ্চলিক এসএমই পন্য মেলা ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের আয়োজনে চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মেলায় সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
এসময় তিনি বলেন বাংলাদেশ এখন সবদিকে এগিয়ে যাচ্ছে।প্রতিযোগিতা পূন্য এই বিশ্বে টিকে থাকার জন্য আমাদের নিজস্ব মেধা ও মননের সমন্বয় ঘটিয়ে কাজ করতে হবে।আমাদের দেশে তথা চাঁদপুরের বিভিন্ন স্থানে অনেক প্রতিভাবান লোক আছে, যারা পৃষ্ঠপোষকতার অভাবে নিজের বিকাশ ঘটাতে পারছে না।এই মেলার মাধ্যমে আমরা তাদের খুজে বের করতে চাই, যারা নিজেদের মধ্য থেকে সৃষ্টিশীল বিভিন্ন শিল্প ও সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারবে।এসএমই পন্য মেলায় অনেক তরুণ উদ্যাক্তারা তাদের নিজেদের ব্যবসায়ীক স্বপ্নগুলোর প্রকাশ ঘটাতে পারবে।বর্তমান সরকার আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ ও প্রনদনার ব্যবস্থা করছে।আমাদের এই চাঁদপুরের যে কোন উন্নয়ন ও কল্যানের কাজে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয়ের সু -নজর থাকার কারনে যে কোন কাজ করা সহজ হয়ে যাচ্ছে। জেলা প্রশাসক বলেন, আসুন আমরা সবাই মিলে একটা স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে একসাথে কাজ করি,জাতির পিতার সোনার বাংলা গড়ি।
জেলা প্রশাসক আরোও বলেন, এই এসএমই মেলার মাধ্যমে চাঁদপুরের লোকজ শিল্প, হস্ত শিল্প, কুটির শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রকাশ ও প্রচার করা হচ্ছে।মেলার মাধ্যমেই চাঁদপুরে ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পন্যের প্রসার, বিক্রয় ও উদ্যাক্তা সৃষ্টির লক্ষে কাজ করবে।
তিনি আরো বলেন, ২০১৮-২০১৯ অর্থ দেশের ৮টি বিভাগের ৩১ টি জেলায় এই মেলার আয়োজন করা হয়েছে। চাঁদপুরে এই এসএমই পন্য মেলা ৭ দিন চলবে। এই মেলায় মোট ৫০ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলার স্টল গুলোতে থাকবে চামড়াজাত সামগ্রী,পাটজাত পন্য, হান্ডিক্রাফটস, কৃষি প্রকৃয়াজাত পন্য, পোশাক ডিজাইনারসহ বিভিন্ন স্টলে স্থানীয় ও স্বদেশী পন্যের বিশাল সমারোহ।এছাড়াও মেলায় বিশেষ অাকর্ষণ হিসাবে থাকবে প্রতিদিন সন্ধ্যায় লোকজ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা শুধু হবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক এস এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃমাহাবুবুর রহমান পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ জামান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর চেম্বার অব কমার্চ এন্ড
ইন্ড্রাট্রিজ সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক প্রতিনিধি আসরাফুল আমিন।মেলায় পবিত্র কুরআন থেকে তেলওয়ার করেন মাওঃ মোঃ মোসারফ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুরে আউটার স্টেডিয়ামে এসএমই পন্য মেলার উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার মো:মাহাবুবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়েছে ।
এছাড়াও আরোও উপস্থিত ছিলো সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসান মানিক, বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক রবান্নী তালুকদার,চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ,চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল সহ বিভিন্ন কর্মকর্তারা।
