শাহরিয়ার খান কৌশিক
চাঁদপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্স কুরিয়ার সার্ভিসের মাল সহ ঢাকা মেট্রো ম ১৩-০৯৯১ পিক আপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আঘাত লেগে দুর্ঘটনা কবলিত হয়।
শুক্রবার ভোর চারটায় চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের মান্দারিয়া নামক স্থানে চাঁদপুর কুমিল্লা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় পিকআপ চালক রুহুল আমিন ও হেলপার শরীফ আহত হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত পিক আপ গাড়িটি উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। এ সময় আহত চালক রুহুল আমিন ও হেলপার শরিফকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।
চালক রুহুল আমিন জানায়, ইউ এস বাংলা এয়ারলাইন্স কুরিয়ান সার্ভিস এর বিদেশি মালামাল নিয়ে কুমিল্লা, নোয়াখালী,চৌমুনী ,লক্ষীপুর আনলোড করে পুনরায় সেখান থেকে কিছু মাল নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। এসময় মান্দারী এলাকায় আসলে যাত্রীবোঝাই একটি বাস ওভারটেক করে যাওয়ার পথে পিকআপটিকে চাপ দেয়।গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। গাড়িতে থাকা কিছু মালামাল নষ্ট হয় পরে পুলিশ মালামালসহ গাড়িটি থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, এই পিকআপটিকে দিয়ে ঢাকায় ইউএস-বাংলা এয়ারলাইন্স এর খাবার পরিমাণ করতো। পিক আপটির পিছনের বডি প্লাইউড ও হাট বোর্ড দিয়ে তৈরি করা। এই গাড়িটি হাইওয়ে রাস্তায় কোন ভাবেই চলার অনুমতি নেই। কিন্তু এই অ্যাপটি দিয়ে তারা কুরিয়ার সার্ভিসের মালামাল পরিবহন করে। রাতে গাড়ি চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। পরে আহতদের হাসপাতালেই নিয়ে চিকিৎসা করানো হয়েছে।
