রফিকুল ইসলাম বাবু, শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে সারাদেশে শিক্ষক নিয়োগ করা হয়ে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, আমি বিশ^াস করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃুত্বে সব কাজ হয় স্বচ্ছতার ভিত্তিতে। কাজেই শিক্ষক নিয়োগের বিষয়টিও সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে হবে। দীপু মনি শুক্রবার চাঁদপুরের হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। গত ১০ বছরে শিক্ষাখাতে অসামান্য অর্জনের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এতোবড় দেশ, এতো মানুষ এবং এতো শিক্ষা প্রতিষ্ঠানের মাঝেও কিছু কিছু সমস্যা রয়ে গেছে। এগুলো সমাধানের কাজ চলছে। সেসব সমাধানের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী যাতে দেশের কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা না থাকে সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দীপু মনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, প্রাক্তন ছাত্র সুনিল কৃষ্ণ মাঝি, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- স্বচ্ছতার মধ্য দিয়ে সারাদেশে শিক্ষক নিয়োগ হবে== চাঁদপুরে শিক্ষামন্ত্রী
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
