শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে ১ হাজার পিচ ফেন্সিডিলের বড় চালান সহ পাইভেটকার পুলিশ উদ্ধার করার পর আসামী পলাতক থাকায় এর মালিকানা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাইভেটকারের মালিক ,চালক ও যাত্রীকে আসামী করে চাঁদপুর মডেল থানায় এসআই নূরুল হক বাদি হয়ে একটি মাদক মামলা দায়ের করে। গতকাল শুক্রবার ভোর ৫টায় নতুনবাজার ফাঁড়ি ইনচার্য নূরুল হক ও এটিএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শহরের আদালতপাড়া মৃত কালু হাওলাদারের বাসার সামনে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলের সহ প্রাইভেটকারটি জব্দ করে। জানা যায়, আদালতপাড়ার বেশ কয়েক বছর যাবত রাজনৈতিক দলের নামধারী নেতা ভদ্রবেশী কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ও ফেন্সিডিল বিক্রী করে আসছিল। ফেন্সিডিল বিক্রী নিয়ে এলাকার যুবকদের সাথে ভাগভাটয়ারা নিয়ে বাকবিতন্ডার সৃস্টি হয়। ঘটনারদিন রাতে ফেন্সিডিলের সহ প্রাইভেটকারটি আদালতপাড়ায় প্রবেশের পর এলাকার যুবকরা তাদের ঘেরাও করে। এ সময় মাদকব্যাসায়ীরা ও চালক ঘটনাস্থলে ফেন্সিডিলের সহ ঢাকা মেট্রো-গ,১৫-৪৪২৪ পাইভেটকারটি রেখে আসামীরা পালিয়ে যায়।পরে কমিউনিটি পুলিশিং এর সদস্যরা রাস্থায় প্রাইভেটকারটি দেখতে পেয়ে নতুনবাজার ফাঁড়ি পুলিশকে খবর দেয়। এসময় ডিউটিরত অবস্থায় খবর পেয়ে নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য নূরুল হক কমিউনিটি পুলিশিং এর সদস্যদের ডেকে এনে স্থানীয়দের সামনে প্রাইভেটকারটি ভিতর তল্লাশী চালায়। এসময় পাইভেটকারটির ভিতরে থাকা ৮টি কার্টুনের ভিতর ১ হাজার পিচ ফেন্সিডিল জব্দ করা হয়। পরে ফেন্সিডিলসহ প্রাইভেটকারটি পুলিশ সেখান থেকে ঠেলে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। স্থানিয়রা জানায়, বেশ কয়েক বছর পূর্বে আদালতপাড়া একটি বাসায় পুলিশ তল্লাশী করে প্রায় ৪ শত বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করে। তার পর এই প্রথম চাঁদপুরে এতো বড় ফেন্সিডিলের চালান পুলিশ জব্দ করতে সক্ষম হয়। এই ফেন্সিডিলের মালিক কে এই নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। প্রশাসন সঠিক ভাবে তদন্ত করলে মূল মাদকের হোতাদের চিহ্নিত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করলে চাঁদপুর থেকে মাদক নিরমূল করা সম্ভব হবে।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

