চাঁদপুর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের জামায়াত শিবিরের একটি মেছ থেকে ৮ জনকে আটক করেছে। এদের মধ্যে একজন স্থানীয় একটি সংবাদপত্রে কর্মরত থাকায় তাকে ঐ মেছ থেকে চলে যাওয়ার অঙ্গীকারে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে শহরের পীর বাদশা মিয়া রোডস্থ মমিন পাড়া খান বাড়ী সংলগ্ন জামায়াত শিবিরের ছাত্রাবাসে। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ শামীম। গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ খবর পেয়ে ঐ মেছে অভিযান চালিয়ে ছাব্বির হোসেন, মোঃ ফরহাদুজ্জামন, মোঃ ইউনুস, মোঃ উজ্জ্বল, আব্দুস সালাম, মোঃ বাহার এলাহী, রুবেল ও মুহাম্মদ ফরিদ হাসানকে আটক করে মডেল থানায় নিয়ে আসে। পরে স্থানীয় সাংবাদিকদের অনুরোধে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মামুনুর রশিদ মুহাম্মদ ফরিদ হাসানকে ছেড়ে দেয়। পরে পুলিশ সুপারের নির্দেশে মডেল অফিসার্স ইনচার্জ মোঃ মামুনুর রশিদ দিনভর ব্যাপক খোজ-খবর নিয়ে জামায়াত শিবিরের মেছে থাকা বিভিন্ন পেশায় জড়িত থাকায় ও জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ততা না থাকায় মোঃ ফরহাদুজ্জামন, মোঃ ইউনুস, মোঃ উজ্জ্বলকে ছেড়ে দেয়। এছাড়া বাকী ৩ জনকে শনিবার আদালতে প্রেরন করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় পুলিশ আটককৃতদের পূর্বের মামলায় আসামী দেখিয়ে আদালতে প্রেরন করে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

