স্টাফ রিপোর্টার :॥
চাঁদপুরে এক কিশোরীকে হত্যা করে লাশ ময়না তদন্ত ছাড়া দাফন করার প্রস্তুুতীকালে পুলিশী বাধায় লাশ দাফন করা হলো না। চাঁদপুর মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টায় শহরের যমুনা রোড টিলা বাড়ী এলাকায়।
জানা যায়, চাঁদপুর শহরের বড় ষ্টেশন এলাকার যমুনা রোড টিলা বাড়ীর বাসিন্দা মৃত মানিক মুন্সীর মেয়ে কিশোরী মুন্নী আক্তার (১৩) কে শুক্রবার দুপুরে স্থানীয় বড় ষ্টেশন এলাকার রশিদ আবাসিক বোডিংয়ে শাররিক নির্যাতনে মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানান ঐ এলাকার বাসিন্দা মনিজা বেগম। অপর দিকে এলাকায় দুপুরের পর থেকে ছড়িয়ে পরে কিশোরী মুন্নী আত্মহত্যা করেছে। ঘটনার পর পুলিশকে না জানিয়ে লাশটি স্থানীয় কাউন্সিলর ও এলাকার মাতাব্বর হযরত আলীসহ অনেকে সমযোতার মাধ্যমে লাশটি দাফন করার জন্য গোপনে মুন্নীর লাশ গোসল করিয়ে দাফন করার প্রস্তুুতি নেয়। পরে চাঁদপুর মডেল থানার এসআই নুরুল হক একদল পুলিশসহ খবর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায় এবং লাশটি ময়না তদন্ত ছাড়া দাফনে বাধা প্রদান করে। যার ফলে এলাকার মাতাব্বরদের সমযোতার ঘটনাটি ফাঁস হয়ে লাশ দাফন পন্ড হয়ে যায়।
তাৎক্ষনিক চাঁদপুর মডেল থানার এসআই নুরুল হক সঙ্গীয় ফোর্স সহ মুন্নীর টিলা বাড়ীর ঘরে গিয়ে তার মাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে প্রথমে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানায়। পরে পুলিশ ঘটনার সম্পর্কে জোড়ালোভাবে জিজ্ঞাসা করলে মুন্নীর মা মালেকা বলেন তার মেয়ে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । এব্যপারে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কিশোরীর লাশের ছুরুতহাল হয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। মেয়েটিকে রশিদ বোডিংয়ে শাররিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রশ্ন করে তার কাছে জানতে চাইলে,তিনি বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলে জানান।

