
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ২০১৬ এর ভাই ভাই স্পোটিং ক্লাবের জার্সি উন্মচোন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুরানবাজার ভাই ভাই স্পোটিং ক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি মোঃ সেলিম খাঁন ও সাধারন সম্পাদক মোঃ মিজানুুর রহমান খাঁন বাদল এই জার্সি উন্মচোন করেন। এসময় ভাই ভাই স্পোটিং ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন খাঁন সিপন , ফাহিম শাহরিন কৌশিক, মোঃ কাদির, ফারুক মাঝী উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তরভূক্ত ২০০৮ এর ফুটবল লীগ চ্যাম্পিয়ান ও ২০১৫ ক্লাব কাপ ফুটবল চ্যাম্পিয়ান ভাই ভাই স্পোটিং ক্লাব এ বছর চাঁদপুর স্টেডিয়ামে ১৯ নবেম্বর ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ২০১৬ এর অংশগ্রহন করবেন। ঐ দিন চাঁদপুরে ফুটবল প্রেমিকদের খেলা দেখার জন্য পুরানবাজার ভাই ভাই স্পোটিং ক্লাবের কর্মকর্তারা অনুরোধ করেছেন।
