
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নে ওমর আলী উচ্চ বিদ্যালয় ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সুমাইয়ার (১৪) বাল্য বিবাহ বন্ধ করে দিলো চাঁদপুর জেলা প্রশাসন । গতকাল ১০ নভেম্বর এ ঘটনাটি ঘটে ।
জানা গেছে, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাইয়ের নির্দেশে সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের চোকদারকান্দি গ্রাম থেকে পুলিশ বাল্য বিবাহের প্রস্তুতিকালে বর প্রবাসী বিল্লাল হোসেন (২৬) ও তার পিতা ইমান হোসেন এবং কনে স্কুল ছাত্রী সুমাইয়া (১৪) ও তার পিতা বিল্লাল খাঁকে ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে আসে । পরে চাঁদপুর সদর উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস মোবাইল কোটে বাল্য বিবাহ নিরোধ আইনের ১৯২৯ এর ৪ ও ৬ ধারা অনুযায়ী বর প্রবাসী বিল্লাল হোসেনকে ৩দিনের বিনাশ্রম কারামন্ড এবং বরের পিতা ইমান হোসেন ও কনের পিতা বিল্লাল খাঁকে ১হাজার টাকা করে ২হাজার টাকা জরিমানার আদেশ দেন । তরিৎ জেলা প্রশাসন থেকে বাল্যবিবাহ বন্ধ করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী ।
এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই জানান, রাজরাজেস্বর ইউনিয়নে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সুমাইয়ার বাল্যবিবাহ রোধকল্পে যথাযথ ব্যবস্থা নিয়েছি । এ ব্যাপারে পুলিশ সুপার সর্বাতœক সহযোগিতা করেছে । চাঁদপুর জেলায় বাল্য বিবাহ রোধে জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগ কঠোর অবস্থানে রয়েছে । কোথাও বাল্য বিবাহ হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন । জেলা প্রশাসক মহোদয়ের এ ব্যাপারে জিরো টরারেন্ট রয়েছে । চাঁদপুরকে শতভাগ বাল্যবিবাহ মুক্ত করবো । এ জন্য সাংবাদিক ,সুশীল সমাজ,জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা চাই ।
