স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা ডিবি পুলিশ এসআই ফিরোজ আলমের চোরাই বর্ডার ক্রস (আর ওয়ান-৫)মোটরসাইকেল ট্রাফিক পুলিশের টিআই নাছির আটক করেছে। এসআই ফিরোজ আলমের সোর্স মতলব উত্তরের বাসিন্ধা বর্তমানে শহরের রহমতপুর কলোনির ভাড়াটিয়া যুবদল নেতা বিল্লাল(৩২) নামে যুবক নাম্বার বিহীন চোরাই মোটরসাইকেল প্রায়সময় ব্যবহার করে। গত বুধবার সোর্স বিল্লাল এসআই ফিরোজ আলমের ব্যবহৃত সেই চোরাই বর্ডার ক্রস মোটরসাইকেলটি নিয়ে শহর থেকে পুরানবাজার দিকে যাওয়ার পথে পালেবাজার এলাকায় ট্রাফিক পুলিশের টিআই নাছির তাকে আটক করে কাগজ পত্র দেখাতে বলেন। এসময় সোর্স বিল্লাল ট্রাফিক পুলিশের টিআই নাছিরকে হুমকি দিয়ে বলেন আপনি জানেন এটা কার গাড়ি এটা ডিবির এসআই ফিরোজ আলম সাহেবের মোটরসাইকেল। সামনে থেকে সরে দাঁড়ান নইলে খারাপ হবে। এই ঘটনাটি তাৎক্ষনিক ট্রাফিক পুলিশের টিআই নাছির পুলিশ সুপার শামসুরন্নাহারকে জানায়। পরে পুলিশ সুপারের নির্দেশ্যে চোরাই বর্ডার ক্রস (আর ওয়ান-৫)মোটরসাইকেলটি আটক করে পুলিশ লাইনে নিয়ে জব্দ করে রাখে।
এই ব্যাপারে ডিবি পুলিশের এসআই ফিরোজ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আর ওয়ান-৫ মোটরসাইকেলটি আমার নিজের ব্যাক্তগত গাড়ি। আমি ব্যত্তিগত কাজে বাহিরে যাওয়ায় মোটরসাইকেলটি বিল্লাল চালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ আটক করে। এখন সেই মোটরসাইকেলটি ডিবি কার্যালয়ে রয়েছে।
এদিকে একটি সূত্র জানায়, ডিবি পুলিশের এসআই ফিরোজ আলম এক বছর পূর্বে চাঁদপুর মডেল থানায় এসআই পদে যোগদান করে। পরে ডিবি পুলিশে বদলি হয়। তার পর থেকে সোর্স বিল্লালকে দিয়ে বিভিন্ন কার্যকালাপ চালাতে থাকে। কিছুদিন পরেই তার বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে পুলিশ সুপার বদলী করে কুমিল্লায় পাঠিয়ে দেয়। কিন্তু কয়েক মাষ পরেই সে আবার তবদির করে চাঁদপুরে ডিবি পুলিশে বদলি হয়ে আসে।
