মোঃ নাজমুল হাসান বাঁধন: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে চাঁদপুরে মানববন্ধন, বিক্ষোভ-মিছিল করেছে বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থীরা। এসময় ছাত্র’রা চাঁদপুর-কুমিল্লা সড়কের পরিবহনের একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অবস্থান নেয়। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলেও শিক্ষার্থীরা তাদের কোনো কথা না শুনে বিক্ষোভ করে এবং বাসস্ট্যান্ড থাকা বোগদাদ পরিবহনের একটি বাস ভাঙচুর করে। এরআগে সকাল ১০টায় হঠাৎ করে শিক্ষার্থীরা শহরের শপথ চত্বর থেকে বিক্ষোভ শুরু করে কুমিল্লা সড়ক হয়ে চাঁদপুর কলেজের সম্মুখ দিয়ে বাসস্ট্যান্ড আসে। আসার পথে তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এসময় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেন। পরে শিক্ষার্থীরা কিছুক্ষণ মানববন্ধন ও বিক্ষোভ করে সাময়িক বিরতি দেয়। পুলিশ সুপার শামসুন্নাহার সাংবাদিকদের বলেন, ‘চলমান এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তাদের অনেক অভিযোগ আছে। আমি তাদেরকে লিখিত আকারে অভিযোগ দেওয়ার জন্য বলেছি। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনসহ বসে ব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে শিক্ষার্থীদের অান্দোলনের মিছিল থেকে গাড়ি ভাঙচুর
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
