স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর নৌ-পুলিশ এর ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশি অভিযানে ১০ কেজি গাঁজাসহ ১ যুবককে আট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭ টায় নৌ-টার্মিনালের প্রবেশ পথে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় নৌ-ইনচার্জ বাদী হযে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।
জানা যায়, পাবনা জেলার ইশ্বরদী উপজেলার ইশ্বরদী গ্রামের জামাল হোসেন পুত্র ইমরান হোসেন (২০) কুমিল্লা থেকে ১০ কেজি গাঁজা ব্যাগে করে বহন করে বিক্রির উদ্দেশ্যে লঞ্চ যোগে ঢাকার যাওয়ার জন্য চাঁদপুর নৌ-টার্মিনালে আসে। এসময় পুলিশ নৌ-পুলিশ ইনচার্জ এসআই মোশারফ হোসেন, এসআই এরশাদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নৌ-টার্মিনাল প্রবেশ পথে অভিযান চারিয়ে গাজাসহ ইমরানকে আটক করতে সক্ষম হয়। আটককৃত গাঁজার মূল্য প্রায় ৮০ হাজির টাকা বলে নৌ-পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন। বর্তমানে গাঁজা আটক যুবক চাঁদপুর মডেল থানা হেফাজতে রয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে হাজির করার পর আদালত তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা করবে। চাঁদপুর মডেল থানা মামলা নং ১২ তারিখ ৭/১১/২০১৫।

