
আবু সাঈদ, কচুয়াঃ
দীর্ঘ ১০ বছর পর কচুয়া উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রতিটি কাউন্সিলরের আদর কদরের যেন তুলনা নেই। কাউন্সিলদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন প্রার্থীরা। এ সম্মেলনের উত্তাপ গড়িয়ে পড়ছে মূল দল আওয়ামীলীগের উপর। প্রার্থীরা যে যার মতো করে দলের স্থানীয় নেতা ও হাই কমান্ডের সাথে জোর লবিং তদবির করেছেন। উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা আপাত দৃষ্টিতে কোন প্রার্থীর পক্ষ নিয়ে কথা বলছেন না। তবে কারা নির্বাচিত হয়ে আসলে দলে ভীত মজবুত হবে ভেতরে ভেতরে এ হিসাব নিকাশ করে চলছেন।
এ উপজেলায় ২০০৫ সালের ৬ ডিসেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনকে সফল করতে নানা প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ মাঠকে ভ্যানু হিসেবে নির্ধারন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন-সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এম.পি। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দীন। বিশেষ বক্তা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক হাবিবুর রহমান পবন ও সহ-সম্পাদক কামরুজ্জামান মজুমদার। সম্মেলন উদ্বোধন করবেন-চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুইয়া।
সম্মেলন বাস্তবায়ন উপদেষ্ঠা কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির এবং সদস্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক যুবলীগের সভাপতি সৈয়দ আব্দুল জব্বার বাহার ও সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লালু।
সভাপতি হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন- উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক নাজমুল আলম স্বপন ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অ্যাড.হেলাল উদ্দীন। সাধারন সম্পাদক পদে প্রার্থীরা হচ্ছেন-বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ মোফাচ্ছেল খান, সাবেক যুবলীগ নেতা মোঃ শাহপরান, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম চৌধুরী।
সম্মেলনে সভাপতি উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপনের নির্দেশনাক্রমে সম্মেলনের সার্বিক বিষয়ে সহযোগিতা করবেন- উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দীন ভুইয়া, যুগ্ন আহবায়ক কামাল হোসেন অন্তর, আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাইন উদ্দীন আহমেদ সবুজ।
শিরোনাম:
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
