
রফিকুল ইসলাম বাবু ঃ=
চাঁদপুরের পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আজ সোমবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর-২ এর কার্যালয়ের সামনে শান্তিপূর্নভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে মিটাররিডার ও ম্যাসেঞ্জার পদের কর্মচারীরা। চাঁদপুরে দ’ুটি সমিতির আওতায় প্রায় সাড়ে ৩শ’ শ্রমিক মাঠপর্যায়ে তাদের কর্মে নিয়োজিত রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সমিতির আওতায় ১৬হাজার শ্রমিকের কর্মের পরিধি দ্বিগুন থেকে তিনগুন বাড়িয়ে দিয়ে শ্রমিক ছাটাই করছে। কর্মবিরতিতে শ্রমিক নেতারা তাদের কর্মের পরিধি সীমাবদ্ধ রাখাসহ চাকুরী চুক্তিভিত্তিক থেকে স্থায়ী করনের দাবী জানান। পল্লী বিদ্যুৎ শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, সাধারন সম্পাদক হান্নান খান, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, পল্লী বিদ্যুৎ মিটার রিডার আবু সাইদ ও মোঃ জমির। পরে নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ-২ এর জিএম মোহাম্মদ আবু তাহের এর সাথে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মিটাররিডার ও ম্যাসেঞ্জারদের ন্যয্য দাবী বিবেচনার কথা বলেন।
