প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামে গতকাল রোববার বিকেলে ডেম্যু ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক পঁচিশ বছরের অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওচমান গণি পাঠান জানান, শাহতলী ও মধুরোডের মাঝামাঝি লোধেরগাঁও নামক স্থানে কুমিল্লা থেকে চাঁদপুরগামী ডেম্যু ট্রেনের নিচে ওই যুবক কাটা পড়ে। এ খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
তদন্ত কর্মকর্তা জিআরপির এএসআই মোঃ কামাল হোসেন জানান, গতকাল রাতেই ময়নাতদন্তের জন্যে লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায় নি। তার মাথার খুলি ও দুই পা কাটা পড়ে। যুবকের পরনে ছিলো জিন্সপ্যান্ট ও কালো রংয়ের টি-শার্ট।
